ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  5:31 PM

news image

রাজধানীর হাজারীবাগ, মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরমধ্যে হাজারীবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি মিরপুর মডেল থানার মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ধানমন্ডি থানার মামলায় ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আবেদন মঞ্জুর করে এসব আসামিদের নতুন করে গ্রেপ্তার দেখান আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম