ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:52 PM

news image

রাজধানীর চানখারপুলে গুলি করে কিশোর ইসমামুল হককে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলিতে মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখসহ শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম