ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২৩,  6:38 PM

news image

মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা! উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে শিশুটি ঘরের সিড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিড়ির নিচে সাপ দেখতে পায়। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এদিকে শিবচর হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোন রেকর্ড নেই বলে শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে। শিশুটির বাবা রাকিব খান বলেন,'ঘরের দুয়ারে সিড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম