ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম'র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

#

১৭ জুন, ২০২৩,  10:41 PM

news image

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার, দপ্তর সম্পাদক আল মামুন। এসময় বক্তারা বলেন “ সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম