ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাধারণ পোশাক পরে কোনো আসামি গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৫,  7:10 PM

news image

সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি) বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি আমাদের আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,  সাধারণ পোশাক পরে এখন থেকে কোনো আসামিকে গ্রেফতার করতে পারবে না ডিবি। এর আগে মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই। সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি। তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে কি-না, তা নিয়েও বর্তমান পরিচালকের সঙ্গে আলোচনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম