ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৪,  7:56 PM

news image

প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। যেখানে ইতিহাস গড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। ২০ টি চার, ২ ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এই উইকেটরক্ষক ব্যাটার। টাইগ্রেস অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। জবাবে দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে ব্যাট হাতে ভালো জবাব দেয় মধ্যাঞ্চল। দুই ওপেনারের ভালো শুরুর পর জ্যোতি সেঞ্চুরিতে রাঙানো ইনিংস খেললেন। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রান খরচ করে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস সুমনা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম