ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাত গোলের ম্যাচে হেরে আরও তলানিতে অলরেডরা

#

স্পোর্টস ডেস্ক

০৫ মে, ২০২৫,  4:55 PM

news image

একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে লজ্জার রেকর্ড গড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার (৪ মে) রাতে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সাত গোলের নাটকীয় এক ম্যাচে ৪-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে দলটি। ৩৫ ম্যাচ শেষে মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে ১৫ নম্বরে। যা প্রিমিয়ার লিগ ইতিহাসে ক্লাবটির সর্বনিম্ন অবস্থান। আগে এতটা নিচে কখনোই যায়নি তারা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে বড়সড় পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। যদিও আক্রমণভাগ ৩ গোল করলেও, ব্যর্থ ছিল রক্ষণভাগ। এরই ফলস্বরূপ ৪ গোল হজম করে ম্যাচটি হেরে বসে ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের হয়ে কেভিন স্ক্যাডে জোড়া গোল করেন, একটি আত্মঘাতী গোল করেন লুক শ, এবং অপর গোলটি করেন ইওয়ানে উইসা। ম্যানইউর পক্ষে গোল করেন ম্যাসন মাউন্ট (১৪ মিনিট), আলেহান্দ্রো গারনাচো (৮২ মিনিট) ও আমাদ (৯০+৫ মিনিট)। ম্যাচের শুরুটা দারুণ করেছিল ইউনাইটেড। ১৪ মিনিটে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ২৭ মিনিটে লুক শ’র আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রেন্টফোর্ড। এরপর ৩৩ ও ৭০ মিনিটে স্ক্যাডে দুটি গোল করে ব্যবধান বাড়ান। ৭৪ মিনিটে ইওয়ানে উইসার গোল ব্রেন্টফোর্ডের হয়ে চতুর্থটি নিশ্চিত করে। গারনাচো ও আমাদের দুটি দেরিতে আসা গোল ব্যবধান কমালেও হারের হতাশা থেকে ইউনাইটেডকে বাঁচাতে পারেনি। ফলে ৪-৩ ব্যবধানে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম