ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাতসকালে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  4:18 PM

news image

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। কিছুদিন আগে বায়ুমান কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারও দূষণ বেড়েছে। বুধবার (০৪ মার্চ) সকালবেলায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir–এর তথ্য অনুযায়ী, ৩১৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।একই সময়ে ২৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এছাড়া ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা। ভারতের আরেক শহর দিল্লি–র স্কোর ১৮৪। পঞ্চম অবস্থানে থাকা বেইজিং–এর স্কোর ১৮৩। একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম