ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাতদিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত সুদানের দুই পক্ষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৩,  4:30 PM

news image

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরও এই তথ্য নিশ্চিত করেছে। নতুন চুক্তিটি যুদ্ধরত পক্ষগুলো জেদ্দায় স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষরের ৪৮ ঘণ্টা পর রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে৷ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। সুদানে রক্তক্ষয়ী যুদ্ধ ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের বিষবাষ্প ছেয়ে গিয়েছে গোটা দেশে।পরিসংখ্যান বলছে, সুদানের যুদ্ধে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেই দেশে কর্মরত হাজার হাজার বিদেশি নাগরিক যুদ্ধের আবহে প্রাণের দায়ে দেশে ফিরে এসেছেন। সূত্র:আল আরাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম