ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২৪,  6:24 PM

news image

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার শাহীন মন্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করছিলেন চালকের সহকারী শাহিন। পরে সেই ট্রাকে উঠতে যেয়ে নিচে পড়ে যান শাহীন। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। মধ্যরাতে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে একটি ডাম্পার ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বুধবার দিনগত মধ্যরাতে সেটিকে পেছন দিক থেকে ধাক্কা মারে খুলনাগামী আরেকটি পণ্যবাহী ট্রাক। এতে ডাম্পারটি দুমড়ে-মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন। পৃথক এ দুই ঘটনায় তিনজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম