ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

#

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  3:32 PM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা আশাশুনি উপজেলার ফকারাবাদ গ্রামে পটকা মাছ খেয়ে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া তার পরিবারের আরও চার জন অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকারাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।


মৃত মুদি ব্যবসায়ীর নাম মো. আজহারুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের অকারাবাদ গ্রামের মজিদ গাজীর ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের পরিবার একটি পটকা (টেপা) মাছ রান্না করে খায়। বিকালের দিকে আজারুল ইসলামসহ তার মা, স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় আজহারুলকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তবে নিশিদ্ধ এই পটকা মাছ তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায়নি।


মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়েকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুমেকে রেফার করা হয়েছে।


আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পটকা মাছটি তিনি কোথায় পেলেন তা অনুসন্ধান করা হচ্ছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম