ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

সাজেক ভ্রমণে আরও ৩ দিন নিরুৎসাহিত করছে প্রশাসন

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  7:54 PM

news image

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে আবারও ৩ দিনের জন্য নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও তিন দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। প্রসঙ্গত, ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার মধ্যেই সাজেক ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক। পরবর্তীতে তিন দিনের অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম