ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাজেকের ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২২,  7:12 PM

news image

নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য সাজেকের ট্যুরিস্ট স্পট ‘হেলিপ্যাড’ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সাজেকের রিসোর্টের মালিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাজেকের ওই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন পর্যটকরা। এ কারণে পর্যটকদের কাছে সাজেকের হেলিপ্যাড আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ ছাড়াও এই হেলিপ্যাডের চারপাশে বেশি কিছু রিসোর্ট রয়েছে। রিসোর্টের মালিকরা জানান, সাজেকের হেলিপ্যাডে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে হেলিপ্যাড নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, পর্যটকরা সাজেকের হেলিপ্যাডের সৌন্দর্য রক্ষার বিষয়ে সচেতন না। কেউ উচ্চশব্দে গান বাজান, আবার অনেকের নেশাদ্রব্য গ্রহণের বিষয় সামনে এসেছে। এ কারণে নিরাপত্তার কথা মাথায় রেখেই পর্যটকদের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম