ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  6:07 PM

news image

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এ আইজিপির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হচ্ছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন বহুল আলোচিত এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন। তারা যেসব অপরাধ করেছেন, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল। বহুল আলোচিত এ মামলার রায়ের পর এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে ইতোমধ্যে আপিল করেছে প্রসিকিউশন। আর ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম