ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

সাগর উত্তাল, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:53 PM

news image

পটুয়াখালীতে হালকা ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) উত্তাল সাগরে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে। কুয়াকাটায় বৈরী আবহাওয়ায় পর্যটকদের সমুদ্রে নামতে মাইকিং করে নিষেধ করছে টুরিস্ট পুলিশ। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) সমুদ্র উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার মহিপুরের আলীপুরের শিববাড়িয়া নদীর দু-পাড়ে নিরাপদ আশ্রয় নেয়। নিজামপুর কোস্টগার্ড জেলেদের মাইকিং করে সতর্ক করছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনো জেলেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সবিএন স্টাফ অফিসার মো. হাছান মেহেদী বলেন, স্থানীয় নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলার অভ্যন্তরীণ ১৮টি নৌরুটে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম