ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাগরে বিধ্বস্ত উত্তর কোরিয়ার সেই গোয়েন্দা উপগ্রহ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২৩,  4:18 PM

news image

সামরিক কাজের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হল উত্তর কোরিয়া। বুধবার সকালে এই প্রচেষ্টা চালায় দেশটি।জানা গেছে, যে রকেটে করে ওই গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছিল সেটির দ্বিতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এতে রকেট ধ্বংস হয়ে সাগরে পড়েছে।  উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার তৈরি ‘চল্লিমা-১’ নামের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যার কারণে ব্যর্থ হয়েছে। এটি ছির উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ষষ্ঠ প্রচেষ্টা। ২০১৬ সালে দেশটির প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায়। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ। জানা গেছে, এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম