ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  5:21 PM

news image

গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তাই কমছে দামও। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মণ প্রতি ইলিশের দাম কমেছে ৩-১৫ হাজার টাকা। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকাররা জানান, গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশের মণ ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা। যা বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫-১৬ হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২-১৩ হাজার টাকায়। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকার কালাম শেখ জাগো নিউজকে বলেন, সমুদ্রে মাছ বেশি ধরা পড়ায় দাম কমে গেছে। তাই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় তিনগুণ মাছ বেশি কিনেছি। দেশের বিভিন্ন আড়তে পাঠিয়ে ভালো লাভের আশা করছি। জেলে সমিতির সভাপতি মন্নান মাঝি বলেন, গত কয়েকদিন ধরে জেলেদের জালে অনেক ইলিশ ধরা পড়ছে। এমন অবস্থা চলমান থাকলে জেলেরা লোকসান কাটিয়ে উঠতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম