ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

সাকিব-হাথুরুর পরিকল্পনাতেই বাদ মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩,  5:08 PM

news image

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের সেই দলে জায়গা হয়নি সাবেক টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের। এশিয়া কাপের ক্যাম্প শুরুর আগমুহূর্তে মাহমুদউল্লাহ রিয়াদের অনুশীলনে নামার পর থেকেই গুঞ্জন শুরু হয় এশিয়া কাপ দিয়ে তার ক্রিকেটে ফেরা নিয়ে। যদিও সবসময়ই তার ফেরার বিষয়ে মুখে কুলুপ এঁটে রাখতেন বোর্ড কর্তারা। যে কারণে ধোঁয়াশা সৃষ্টি হয় রিয়াদের ফেরা নিয়ে। ক্রিকেট পাড়ায় বহুল আলোচিত একটি গুঞ্জন রয়েছে সাকিব-মাহমুদউল্লাহ দ্বন্দ্বের। একইসঙ্গে হেড কোচ হাথুরুসিংহের ‘চোখের বালি’ রিয়াদ। সাকিব আল হাসান অধিনায়কের পদে বসার পর ধারণা করা হচ্ছিলো এখানেই শেষ ডানহাতি এই অলরাউন্ডারের দলে ফেরার আশা। হলোও তাই। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে জায়গা হয়নি তার। হেড কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেই রিয়াদকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আমাদের অনেক লং ডিসকাশন হয়েছে। অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা পরিকল্পনা দেয়। সামনে কোন দেশের বিপক্ষে কিভাবে খেলবে। সেই চিন্তা করেই রিয়াদকে অফ করা হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। সাকিবের সঙ্গে কোচের একটা ডিসকাশন হয়েছে কিভাবে তারা দল পরিচালনা করবে। এরপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম