ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার তারিখ ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৪,  6:17 PM

news image

প্রায় দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কম বিতর্ক হয়নি। তবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হলেও তার বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। তবে ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে তাকে পড়তে হলো এমন অভিযোগের মুখে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে অনফিল্ড আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অনুমোদিত ল্যাবে সম্পন্ন হবে। তবে এটি শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রযোজ্য এবং আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে তার খেলায় কোনও প্রভাব ফেলবে না। ফলে আফগানিস্তান সিরিজে সাকিবের অংশগ্রহণের ক্ষেত্রেও এই অভিযোগের কোনো প্রভাব নেই। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের সময় ঘনিয়ে আসছে। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারও হয়তো গুটিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম