ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সাকিবের বিজ্ঞাপন শুটিং, বরিশালকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:52 PM

news image

বিপিএলের ফাইনাল ম্যাচের আগের দিনে আনুষ্ঠানিক ফটোসেশন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় সাকিবের দল ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি। শুক্রবার ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, সাকিব জৈব সুরক্ষা বলয় ভেঙেছে। এর আগে গতকাল বিপিএলের ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসার কথা ছিল ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তার বদলে এসেছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান।

ফরচুন বরিশালের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সাকিব পেটের পীড়ায় ভুগছেন।  তবে খোঁজ নিয়ে জানা যায়, মূলত মাঠে না এসে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন সাকিব। পরে অবশ্য বিসিবির কোভিড প্রটোকল মেনে করোনা পরীক্ষা করিয়েছেন তিনি, নেগেটিভ আসার পরই আজ ফাইনালে খেলেছেন। ফাইনালে ১ রানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছে তার দল। এদিকে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটায় ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির অধীনে আমরা কোনো ছাড় দেইনি। এরই মধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’ সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নাজমুল বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম