ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাকিবের দেশসেরা একাদশ আছেন যারা

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  5:53 PM

news image

দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (১২ ডিসেম্বর) দারাজ এর ফেসবুক লাইভে এই একাদশ ঘোষণা করেন সাকিব। বাছাইকৃত এই একাদশে আছেন সাবেক তিন ক্রিকেটার। তারা হলেন, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার।

সাকিব নিজেকেও রেখেছেন এই একাদশে।  বাছাইকৃত এই একাদশের অধিনায়ক হিসেবে সাকিবের ভরসা হাবিবুল বাশারের ওপর। যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব। এছাড়াও একাদশে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে মোহাম্মদ রফিকের সঙ্গে রেখেছেন নিজেকে। পাশাপাশি বর্তমান ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ওপেনিংয়ে সাকিব বেছে নিয়েছেন তামিম ও বেলিমকে। তিনে ঠাই দিয়েছেন আশরাফুলকে। চারে নিজেকেই রেখেছেন সাকিব। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’

একনজরে সাকিবের বাছাইকৃত দেশের ক্রিকেটের সেরা একাদশ 

তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম