ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল এমআই এমিরেটস

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫,  4:51 PM

news image

আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত থেকে এমআই এমিরেটসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। রবিবার (২১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ড ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ২৪ বলের অর্ধেকই ডট ছিল। পরে ব্যাট হাতে সাকিবের অপরাজিত ১৭ রানে দল পায় ৪ উইকেটের জয়। খেলার শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড। সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের শেষ বলটায় পাকিস্তানি তারকা স্ট্যাম্পড করে আইএল টি-টোয়েন্টিতে প্রথম উইকেট পেয়ে যান সাকিব। ওই ওভারে ৫ রান দেওয়া সাকিব দ্বিতীয় উইকেট পেয়ে যান পরের ওভারেই। ইনিংসের নবম ওভারে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন ফিরতি ক্যাচ তোলেন। সাকিব সামনে ঝাঁপিয়ে ক্যাচটি নিয়েছেন। ওই ওভারে ৩ রান দেওয়া সাকিব ১১তম ওভারেও দেন ৩ রান। ১৫তম ওভারে নিজের শেষ ওভারেও ৩ রান দেন সাকিব। সাকিবের এমন কিপটে বোলিংয়ের মুখে ভাইপার্স ৭ উইকেট হারিয়ে করতে পারে ১২৪ রান। পরে রান তাড়ায় ৬ উইকেট হারালেও ১৫ বল হাতে লক্ষ্য পেরিয়ে যায় এমিরেটস। দলের ৪ উইকেটের জয়ে সাকিব ব্যাট হাতে করেছেন অপরাজিত ১৭ রান। অলরাউন্ডার পারফরমেন্সে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম