ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  4:38 PM

news image

গত সপ্তাহে আবারও অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। সাদা পোশাকে এখনো বাংলাদেশ খুড়িয়ে খুড়িয়ে চলছে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিশ্বাস করেন সাকিবের চৌকস নেতৃত্বে আগামী ২-৩ বছরেই ভালো অবস্থানে যাবে বাংলাদেশ। রবিবার এক অনুষ্ঠানে সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেছেন, ‘আমি ওর অধিনায়কত্বের দুবার খেলেছি। এটা (অধিনায়কত্ব) রকেট সায়েন্স না। আমরা সবাই জানি তার খুব ভালো ক্রিকেটীয় জ্ঞান আছে।

আমি নিশ্চিত টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না।’ ‘আমি যখন অধিনায়ক হয়েছি আমি বলেছি যে, আমাকে অনেক সময় দিতে হবে। আমার মনে হয় একই সাকিবের জন্য। তারও লম্বা সময় দরকার। এটা এমন একটি সংস্করণ যেখানে আমরা খুব শক্তিশালীও না। তার নেতৃত্বে দারুণ এবং তার পরিকল্পনা বা সব কিছুই। আমাদের সবার সহযোগিতা থাকলে হয়তো ২/৩ বছরের দারুণ একটি টেস্ট দল হবে।’-যোগ করেন তামিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম