ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১০ মার্চ, ২০২২,  2:47 AM

news image

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বুধবার (৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সিদ্ধান্তের কথা জানায়। সম্প্রতি বিজ্ঞাপনের কাজের জন্য সাকিব আল হাসান দুবাইয়ে যাওয়ার আগে ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিশ্রাম চেয়েছিলেন।  তখন থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে বোর্ড সভাপতি, টিম ডিরেক্টরও বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তাকে বলেছি, তোমার প্ল্যানটা বলো। সে বললো, আমি এখনো মনে করি শারীরিক ও মানসিকভাবে আনফিট। সে জন্য বললো দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছে না। সে এটা স্কিপ করতে চাচ্ছে।

যেহেতু সাকিবই খেলতে চাইছে না, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেয়া হয়েছে। জালাল ইউনুস আরও জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে। এদিকে সাকিবকে বিশ্রাম দেয়ায় শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয় মিস করবেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব মোহামেডানের হয়ে খেলার কথা ছিল। জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছেন তিনি। আগামী ১১ মার্চ তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে ঘোষিত দুই ফরম্যাটেই ছিল তার নাম। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি। তবে গত ৬ মার্চ তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তাই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম