ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাউন্ড বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২,  4:51 PM

news image

গান শোনার জন্য সাউন্ড বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফিরোজ শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।  নিহত ফিরোজ শেখ হাবলী গঙ্গাধরদী গ্রামের  চাঁন মিয়ার ছেলে ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফিরোজ তার বাবাকে নিয়ে নিজেদের জমিতে পরিষ্কার করতে যান। সন্ধ্যায় ফিরোজ জমি পরিষ্কার করে বাড়ি এসে গান শোনার জন্য বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে ফিরোজ মিয়ার মৃত্যু হয়। এই বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম