ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাউথ আফ্রিকায় ৫ প্রবাসীর মৃত্যুতে ফেনীতে শোকের মাতম

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:29 PM

news image

সাউথ আফ্রিকার কেপটাউনে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম চলছে। নিহতদের পরিবার সূত্র জানায়, গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া,

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী তথ্যগুলো নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, দাগনভূইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকা জেলার নাহিদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের লাশ দ্রুত ফেরত চান পরিবার। নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, মার্চ মাসে ইসমাইলের দেশে আসার কথা ছিল। তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছিল। নিহত রাজু আহমেদের বাবার নাম মো: মিলন। সন্তান হারিয়ে পরিবারের সকলে ভেঙে পড়েছে বলে জানান। নিহত আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, তার ছেলে আবুল হোসেন ও নাতি নাদিম সাউথ আফ্রিকায় বিমান বন্দর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম