ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাইপ্রাসে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২,  4:43 PM

news image

সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইউএসজিএস জানায়,

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিটে ভূমধ্যসাগরীয় দ্বীপ পলিস শহরের পশ্চিম-উত্তরপশ্চিমে ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দূরে আঘাত হানে। সংস্থাটির তথ্যমতে, পুরো সাইপ্রাস এবং এর পার্শ্ববর্তী অঞ্চল তুরস্ক, ইসরায়েল ও লেবাননে কম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। সাইপ্রাস দ্বিতীয় পর্যায়ের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। কিন্তু এ ধরনের কম্পন সচরাচর ঘটে না। -সূত্র: এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম