ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  9:46 PM

news image

শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার প্রথম দিন কার্যালয়ে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে দীর্ঘদিন থাকা সাংবাদিক প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (০৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুনর্গঠনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সব ধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদানপ্রদান হবে। তাদের প্রবেশে বাধা থাকবে না। ছাত্রজনতার এই বিজয়ে অন্যদের মতো তারাও আনন্দিত। তারা শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করেন; অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তা।  ইআরএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েত উল্ল্যাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম