ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৪,  4:27 PM

news image

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০৩ জন পরীক্ষার্থী এবং পাসের হার ৯ দশমিক ৭২ শতাংশ। রোববার (৫ মে) ফলাফল প্রকাশের বিষয়ে কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম। জানা গেছে, গত শনিবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্য ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১০৮ জন আবেদনকারী। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা, ২০২৪ এর প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন; অর্থাৎ পাসের হার ৯.৭২%। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম