ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  9:48 PM

news image

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা উত্তরার বাসায় আইসোলেশনে আছেন। গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিএনপির মহাসচিবের স্ত্রীর করোনা পজিটিভির রিপোর্টের বিষয়টি নিশ্চিত হয়। মঙ্গলবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

গতকাল মহাসচিব ও তার স্ত্রী অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। গতকালই স্ত্রী রাহাত আরা বেগমের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়। তাদের করোনা পজিটিভির বিষয়টি পারিবারিক ও বিএনপির মিডিয়া উইং নিশ্চিত করেছে। এদিকে সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। এর আগে, রোববার (৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯১ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম