ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৫,  8:52 PM

news image

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বিকেলে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে এক সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এতে অংশ নেবে বিএনপি। ইতোমধ্যে সে প্রস্তুতিও শুরু করেছে দলটি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, অনুষ্ঠেয় সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে। এতে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দেবেন। সে লক্ষ্যে অল্প কিছু সময়ের মধ্যে তিনি নিজের গুলশানের বাসা থেকে রওনা হবেন। এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে। এ ছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বদলীয় এ বৈঠকের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম