ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

সরিষাবাড়ীতে মারামারি থামাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২২,  4:15 PM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবেশী বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে ঢিল লেগে মেহেরুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নে ফুলবাড়ীয়া এলাকায় বাবা ফরহাদ মিয়া ও ছেলে জিহাদ হাসানের মধ্যে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ছেলে জিহাদ হাসান রাগের মাথায় পাশে থাকা ইটের টুকরা দিয়ে বাবাকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে মারলে ইটের ঢিলটি প্রতিবেশী রহিস উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছার বুকে লাগে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‌‘ঝগড়া থামাতে গিয়ে ইটের আঘাতে মেহেরুন নেছা নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম