ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সরাইলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২২,  6:18 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন মগল মিয়া (৫৫) নামের এক প্রবাসী। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছেন ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী। রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত মগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফিরেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির ছিলেন অনেকটা ভবঘুরে প্রকৃতির।

তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগও। তিনি বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতেন। কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন। শনিবার মনির ঢাকায় যান আবার রাতে ফিরে আসেন। রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চস্বরে চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে যান। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম