ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৬,  3:04 PM

news image

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।


জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে প্রতি মাসে সরকারকে কেবল জ্বালানি খাতেই প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে এই সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।


ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল অংকের বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ দাঁড়াত প্রায় ৪০ হাজার কোটি টাকা। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।


তিনি জানান, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার্থেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম