ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সরকার নির্ধারিত ১২ টাকা মূল্যে ডিম বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  10:07 PM

news image

অবশেষে রাজধানীতে সরকার নির্ধারিত প্রতি পিস ১২ টাকা মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, করপোরেট গ্রুপ কন্টাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যেকোনোভাবেই হোক, সারা দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করছিল। গত বছর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে। কিন্তু দেখা গেল, গত ৬ আগস্টের ১২ টাকার ডিম হঠাৎ করে ৯ আগস্ট ১৫ টাকা হয়ে গেল। এরপর ব্যাপকভাবে আমরা সারাদেশে অভিযান পরিচালনা করেছি। তখন প্রাণিসম্পদমন্ত্রী উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা বাজারে ১২ টাকা নির্ধারণ করেন। কিন্তু আমরা সেটি সাড়ে ১২ টাকা পর্যন্ত এনেছিলাম। ভোক্তা ডিজি বলেন, আসলে প্রান্তিক খামারিদের খাবার থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এ কারণেই তারা পোষাতে পারেন না। এরপর গত ১২ অক্টোবর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা সরাসরি খামার থেকে এনে ১২ টাকায় ডিম বিক্রি করবেন। এরই ধারাবাহিকতায় আজকে এই কার্যক্রম উদ্বোধন করলাম। ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হবে। দাম আরও কমলে সেই দামে ভোক্তারা ডিম পাবেন। এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম