ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  9:42 PM

news image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের সরকার বলেছে হকারদের পুনর্বাসনের কথা। হতভাগ্য পরিবারকে সহায়তা দেবার জন্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। দেশের সার্বভৌমত্ব জনগণের ঐক্যের মাধ্যমে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে৷ উসকানি দিয়ে মব কালচার তৈরি করেছে একটি দল। মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো ঠিক নয় মন্তব্য করেন তিনি বলেন, কোনো কোনো দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে। পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে, বিএনপিকে বেকায়দায় ফেললে ভয়াবহ পরিণতি হবে অতীতের মতো৷ সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান সেই দলের প্রতি৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম