ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সরকারের ফাঁদ এড়িয়ে যাচ্ছে বিএনপি: খন্দকার মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  8:24 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শান্তি সমাবেশের নামে জনগণকে ভয় দেখানোর পাশাপাশি হামলা চালিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু সরকারের ফাঁদে পা না দিয়ে তারা তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপিকে হেয় করে বেশ কয়েকটি চ্যানেলের মাধ্যমে ভুয়া নিউজ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু জনগণ আশা করে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে পাল্টা কর্মসূচি দেয়া থেকে বিরত থাকবে তারা।’   নিজেদের দুর্বলতা ঢাকতে সরকার পাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে আবোল-তাবোল বকছে ক্ষমতাসীনরা।’রাজপথ বিএনপির দখলে আছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ ক্ষতিগ্রস্ত; তাই আমরা রাস্তায় নেমেছি। আর আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে লোক হাসাচ্ছে। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচি দেয়া তাদের অসহায়ত্বেরই প্রমাণ। তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলেই এসব করছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম