ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

সরকারের আন্তরিকতা না থাকলে নির্বাচন করা কঠিন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  6:00 PM

news image

সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে তাহলে নির্বাচন করা কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি সরকারের রাজনৈতিক আদর্শ ও সহায়তা কামনা করেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে না। ভোটে কার্যকরী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং কেন্দ্রে তাদেরকেই ব্যালন্স তৈরি করতে হবে। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ অপরিহার্য। তাদের মধ্যে ডায়ালগ থাকলে নির্বাচন করা সহজ হবে। নির্বাচনী আইন সংশোধন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রস্তাব পাঠানো হয়েছে, আমরা অপেক্ষা করছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম