ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিলের রায় স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্টের রায় ২৩ অক্টোবর পর্যন্ত  স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর ফলে সরকারী কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।  সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের কাছে কোন পূর্বানুমতি লাগবে না, গত ২৫ আগস্ট এমন রায় দেয় হাইকোর্ট। হাইকোর্ট বলে, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বলে, যেখানে সংবিধান সবার সম অধিকারের কথা বলেছে, সেখানে সরকারি চাকরি আইনের ঔ ধারা সাংঘর্ষিক। এই ধারার মাধ্যমে বিশেষ শ্রেণিকে সুবিধা দেয়া হয়েছিলো বলেও মত দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই সরকারি কর্মচারীদের হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে থাকেন। তখন ভোগান্তিতে পড়তে হয় তাদের। এই ভোগান্তি এড়াতেই সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি একটা বিধান রাখা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম