ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  9:06 PM

news image

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সম্রাটের পক্ষে তার আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে রোববার (৯ এপ্রিল) ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মনির কামাল এ আদেশ দেন। এর আগে, গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম