ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সম্মেলনের দিনে বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ কাদেরের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  8:10 PM

news image

আওয়ামী লীগের সম্মেলনের দিন ঢাকায় বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ অনুরোধ করেন। ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের দিন। বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি সেদিন ঢাকা মহানগরীতে না করার অনুরোধ জানাচ্ছি।  তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে অরাজকতা করতে চেয়েছিল বলে ১০ তারিখে তাদের গণসমাবেশ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপির টার্গেট ব্যর্থ হয়েছে। ১০ তারিখ তারা সরকারকে লাল কার্ড দেখাতে চেয়েছিল, জনগণই তাদেরকে লালকার্ড দেখিয়ে দিয়েছেন। বিএনপি বেপরোয়া হয়ে গেছে, তাদের দলের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, নিজের দলে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানায় না। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সম্মেলনের প্রস্তুতি হবে খুবই সাধারণ, তবে উপস্থিতি হবে বিশাল। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই আমরা চলবো। আর সেভাবেই আমরা আয়োজন সম্পন্ন করবো। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম