ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২,  7:12 PM

news image

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না। আজ শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। এ কারণে খুলনায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম