ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  6:45 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে এই সংলাপ বসেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদকের সঙ্গে আজ বুধবার সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিক এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। সংলাপে এখন পর্যন্ত উপস্থিত আছেন ২৩ জন।

ইসির আমন্ত্রণ পেয়েছেন যারা

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম; দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন; কালের কণ্ঠের শাহেদ মুহাম্মদ আলী; নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন; যুগান্তরের সাইফুল আলম; প্রতিদিনের সংবাদের শেখ নজরুল ইসলাম; আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার; সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন; দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান; ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত; সংবাদের আলতামাশ কবির; মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী; দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান; আজকের পত্রিকার ড. মো. গোলাম রহমান; আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান; আমার সংবাদের মো. হাশেম রেজা; দৈনিক ভোরের ডাকের কেএম বেলায়েত হোসেন; নিউএজের নূরুল কবীর; ডেইলি স্টারের মাহফুজ আনাম; দ্য ডেইলি অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এনাম আহমেদ। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান; প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক; বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার; সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকার; মাহবুব কামাল; সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত; সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ; সমকালের সিনিয়র সম্পাদক আবু সাঈদ খান; প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান; দ্য ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক; এবং দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ৪ কমিশনার বৈঠকে উপস্থিত আছেন উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম