ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে আফগানরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  8:36 PM

news image

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলের রাজপথে হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। খবর সিনহুয়ার। গত আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তনের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন ভোগান্তির মুখে পড়ে।

বিক্ষোভকারীরা ‘আমাদের জব্দ করা অর্থ হস্তান্তর করতে হবে!’ এবং ‘আমাদেরকে আমাদের অর্থ দিয়ে দাও!’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। বন্ধ করে দেয়া মার্কিন দূতাবাসের কাছের এক কূটনৈতিক এলাকায় বিক্ষোভকারী জেকরুল্লাহ বলেন, “আফগান জনগণ ও আমার বিশেষ দাবি হচ্ছে আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার। আমাদের অধিকার দিতে হবে। অন্যথায় আমরা আমাদের কণ্ঠ শোনাতে আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।” তিনি আরো জানান, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে। বিক্ষোভকারীরা জানান, আফগান সম্পদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। এর দু’দিন আগে আফগান নারীদের একটি গ্রুপ আফগান রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম