ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সমুদ্র থেকে উদ্ধার পাঁচ মার্কিন সেনার মরদেহ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:32 PM

news image

আমেরিকার একটি যুদ্ধবিমান গত ২৯ নভেম্বর জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াকুশিমা দ্বীপের কাছে সমুদ্রের পানিতে বিধ্বস্ত হয়।সিভি-২২ ওসপ্রে মডেলের ওই যুদ্ধবিমানটিতে ছয় বিমান সেনা ছিল। সেদিন একজনের মরদেহের খোঁজ মিললেও; বাকিরা নিখোঁজ ছিলেন। তবে প্রায় এক সপ্তাহ পর সোমবার সমুদ্রে পাওয়া গেছে বাকি পাঁচ সৈন্যর মরদেহ। এছাড়া উদ্ধার করা হয়েছে বিমানটির ধ্বংসাবশেষও।মার্কিন বিমানবাহিনী সোমবার এক বিবৃতিতে জানায়, “ইয়াকুশিমা অঞ্চলে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সময় (৪ ডিসেম্বর, ২০২৩) সালে সেনাদের দেহ ও বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। গত ২৯ নভেম্বর সিভি-২২ বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছিল।” মার্কিন বিমানবাহিনী আরও জানিয়েছে, এ মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হল বিমান সেনাদের বাড়িতে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে সান্তনা দেওয়া। সূত্র: বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম