ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সমুদ্রের নিচে ২ হাজার বছরের পুরোনো জাহাজ, যা পাওয়া গেল

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৬,  5:00 PM

news image

ইতালির সিসিলি উপকূলের সমুদ্রতলে সন্ধান মিলেছে দুই হাজার বছরেরও বেশি পুরোনো একটি জাহাজের। জাহাজটির ভেতরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে শত শত প্রাচীন সিরামিকের কৌটা। ধারণা করা হচ্ছে, এসব কৌটা মদ পরিবহনে ব্যবহার করা হতো।


ইতালির মাজারা দেল ভাল্লো উপকূল থেকে প্রায় তিন মাইল দূরে সমুদ্রপৃষ্ঠের ১৫০ ফুট গভীরে জাহাজটির সন্ধান পান ইতালিয়ান ডাইভাররা। স্থানীয় পালেরমো পুলিশের প্রত্নতত্ত্ব সুরক্ষা ইউনিটের ডাইভাররা শনিবার এ তথ্য জানান।


প্রত্নতত্ত্ববিদদের ধারণা, জাহাজটি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের সময়কার। জাহাজটিতে থাকা কৌটাগুলো ‘এমফোরে’ নামে পরিচিত। এগুলো প্রাচীনকালে মদসহ বিভিন্ন পণ্য পরিবহনে ব্যবহৃত হতো।


জাহাজটির সন্ধানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডুবুরি জেলে জিয়াকোমো ডে মোলার। সমুদ্রের ওই এলাকায় তার নৌকায় থাকা স্ক্যানারে পাথরসদৃশ কিছু ধরা পড়ার পর তিনি সেখানে কী রয়েছে তা দেখতে পানির নিচে যাওয়ার সিদ্ধান্ত নেন।


পানির নিচে গিয়ে শত শত কৌটা অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।


ইনস্টাগ্রামে জিয়াকোমো ডে মোলা লিখেছেন, পানির নিচে দৃশ্যমানতা খুব ভালো ছিল না। কাছাকাছি যাওয়ার পর তিনি অসংখ্য এমফোরে দেখতে পান। দুই হাজার বছর পর প্রথম মানুষ হিসেবে ওই স্থানটি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানান তিনি।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জাহাজটি প্রায় ৭০ ফুট লম্বা এবং ছয় ফুট প্রশস্ত। এতে থাকা কৌটাগুলো ১এ এমফোরে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো মদ পরিবহনে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।


ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউইলি এই আবিষ্কারকে সাম্প্রতিক সময়ে পানির নিচে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।


সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম