ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সমরাস্ত্র নিয়ে আলোচনা করতে রাশিয়া যাবেন কিম জং উন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  6:10 PM

news image

চলতি মাসেই রাশিয়া সফরের পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। মার্কিন কর্মকর্তার বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়া মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। পরিকল্পিত বৈঠকের সঠিক অবস্থান কোথায় হবে তা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে অন্যান্য মার্কিন মিডিয়ায় এই প্রতিবেদন প্রকাশিত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছে যে  কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে রাশিয়া ভ্রমণ করবেন হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে,  দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার নতুন তথ্য পাওয়া গেছে। এরপর দুই নেতার বৈঠকের বিষয়টি উঠে আসলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম