ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

সমন্বিত প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক রয়েছে: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৩,  9:27 PM

news image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসঙ্গে কাজ করছে। পদ্মা সেতু চালু ও মহাসড়ক ভালো থাকায় এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কারণে যান চলাচল স্বাভাবিক আছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, সাধারণ মানুষ যেন সঠিক সময়ে নিজ নিজ গন্তব্য যেতে পারে সেজন্য গোয়েন্দা, মাজিস্ট্রেট, প্রশাসন সবাই মিলে একসঙ্গে কাজ করছে। আপনারা জানেন, বর্তমান সরকার রাস্তাঘাট প্রসস্ত করা এবং যাত্রী সাধারণ জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, সারা দেশের সব জায়গায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। আমরা বিশ্বাস করি, যাত্রীদের যাথাসময়ে বাড়িতে পৌঁছে দিতে পারবো । এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ মহাপরিদর্শক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ব্রিফিং শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেন।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন,  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম