ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সমতায় শেষ ইংল্যান্ড-জার্মানির রোমাঞ্চকর লড়াই

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  4:22 PM

news image

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড-জার্মানির ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। তবে এর আগে জমজমাট ফুটবল উপহার দিল দুই দল। লন্ডনের ওয়েম্বলিতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু ১২ মিনিটের মধ্যে তিন গোল করে জয়ের স্বপ্ন দেখছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত জার্মানরা ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে সক্ষম হয়। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে করা ইলকান গিনদোয়ানের গোলে এগিয়ে যায় জার্মানি। এর মিনিট পনেরো পরেই কাই হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৭১তম মিনিটে লুক শ'র গোলে ব্যবধান কমায় ইংল্যান্ড। এরপর ম্যাসন মাউন্ট ও হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় তারা। তবে ৮৭তম মিনিটে হাভার্টজ লক্ষ্যভেদ করলে জয়ের আশা শেষ হয় ইংলিশদের। ৬ ম্যাচে কোনো জয় না পাওয়া ইংলিশদের 'এ' লিগের তিন নম্বর গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করা আগেই নিশ্চিত ছিল। অন্যদিকে জার্মানি মাত্র ১ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রইলো তৃতীয় স্থানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম