ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে আওয়ামীলীগ

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:17 PM

news image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের ওপর হামলাকারীদের আওয়ামী লীগ বরদাস্ত করে না। বঙ্গবন্ধু'র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারছি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী মতুয়া মহা সম্মেলনের সমাপনী দিনে এসব কথা বলেন তিনি। সবার উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সবার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছি। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও তিনি  তুলে ধরেন। আব্দুর রহমান আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’ এ সময় ফরিদপুর-১ আসনের বর্তমান সাংসদ মনজুর হোসেন তিনিও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম